সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা তাঁর। সবচেয়ে বেশি ৩৯টি মাস্টার্সও। টেনিসের মর্যাদাপূর্ণ সব রেকর্ডই যখন তাঁর দখলে, তখন গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার রেকর্ডটিই বাকি থাকবে কেন! ইউএস ওপেনে পরশু যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজকে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে সেই রেকর্ডটিও নিজের করে নিলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার নামের পাশে এখন সবচেয়ে বেশি ৪৭টি সেমিফাইনালে রেকর্ড।
৪৬টি সেমিফাইনাল নিয়ে আগে এই রেকর্ডটি ছিল রজার ফেদেরারের। গত উইম্বলডনের শেষ চারে উঠে ফেদেরারকে ছুঁয়ে ফেলেন জোকো। এবার তাঁকে ছাড়িয়ে রেকর্ডটি এবার নিজের করে নিলেন।
নবম বাছাই ফ্রিজের বিপক্ষে জয়ে অনন্য এক মাইলফলকেও পা রেখেছেন জোকোভিচ। পরশুর জয়টি ছিল পেশাদার সার্কিটে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা খেলোয়াড়দের বিপক্ষে জোকোভিচের ২৫০তম। ছেলেদের টেনিসে প্রথম খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে পা রাখলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫