
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরদুর্গাপুর লঞ্চঘাটের টার্মিনালের পন্টুনে ওঠার সিঁড়ি বেহাল। এতে অনেক সময় শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা দুর্ঘটনার শিকার হন। এ টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি যাত্রী পারাপার হয়। কেউ না কেউ প্রতিদিনই দুর্ঘটনায় পড়েন।
একাধিকবার বিআইডব্লিউটিএর কর্মকর্তারা পরিদর্শন করলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। এতে স্থানীয় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
খেয়া ও লঞ্চঘাট ইজারাদার মোক্তার হোসেন বলেন, টার্মিনালের পন্টুনে যাওয়ার সিঁড়ি ভাঙা। যাত্রীদের ওঠা-নামায় চরম ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলীকে (বরিশাল) অবহিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, এই সমস্যার সমাধান করতে সময় লাগবে। এটা দরপত্র আহ্বানের মাধ্যমে সংস্কার করা হবে।
উপজেলার মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, এই টার্মিনাল দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করেন। জনসাধারণের চরম ভোগান্তি হওয়া সত্ত্বেও তিনি কিছু করতে পারছেন না। কারণ এটি মেরামতে অনেক টাকা প্রয়োজন; যা তাঁর পরিষদের পক্ষে সম্ভব নয়। তিনি বরিশাল বিআইডব্লিউটিএর সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছেন। তারা সংস্কারের আশ্বাস দিয়েছেন।
বরিশাল বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, ‘টার্মিনালের পন্টুনে যাওয়ার সিঁড়ি ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে সেটা সংস্কার করা হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫