বিকেলবেলা খেলাধুলা করে পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে রিনতির। ঘরে ঢুকেই দেখল মা স্যান্ডউইচ তৈরির প্রস্তুতি নিচ্ছেন। পাউরুটি মাত্র টোস্ট করে রাখা হয়েছে। এখনো মাংসের কিমা ভাজা হয়নি। অতক্ষণ সবুর করার উপায় নেই। বেসিনে হাত ধুয়ে এসে ডাইনিংয়ে টোস্ট করে রাখা দুই টুকরো রুটি নিল সে।
একটা হাফ প্লেটে রুটির টুকরো দুটি রেখে তার ওপর পিনাট বাটার বুলিয়ে নিল। এবার একটা কলার খোসা ছাড়িয়ে মাকে বলল গোল গোল করে কেটে দিতে। রুটির ওপর দুই টুকরো আর মাঝখানে এক টুকরো গোল করে কাটা কলা রাখল সে। ডাইনিং থেকে রিনতি মাকে বলল, ‘মা, কিশমিশের কৌটোটা যেন কোথায়?’ মা বললেন, ‘শেলফের ভেতর দেখ, হলুদ রঙের কৌটোয় আছে।’
রিনতি কৌটো থেকে কিশমিশ নিয়ে একটু ধুয়ে তারপর বসাল রুটির মাঝ বরাবর রাখা কলার ওপর আর দুই পাশে। পিনাট বাটার মাখানো পাউরুটিটা দেখোই না, এক্কেবারে ভালুকের মুখ হয়েছে, তাই না? খিদে পেলে মাকে বিরক্ত না করে তুমি নিজেই কিন্তু এমন মজাদার খাবার বানিয়ে নিতে পারো রিনতির মতো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫