‘যুদ্ধ জয়’ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ভাস্কর্য নির্মিত হয়েছে। কুমিল্লা নগরীর প্রবেশপথ আলেখারচরে স্থাপিত ভাস্কর্যটি স্বাধীনতাযুদ্ধে শহীদ, জাতির শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণের ত্যাগকে স্মরণ করিয়ে দেয়।
স্থানীয় সংস্কৃতিকর্মীদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শফিউল গ্রুপের আর্থিক সহায়তায় নির্মিত হয় ভাস্কর্য। ২০০৭ সালের বিজয় দিবসে কুমিল্লা জেলা প্রশাসন এটি উদ্বোধন করেন। এর সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ করছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
কুমিল্লার সাংস্কৃতিক কর্মীসহ সুশীল সমাজের সদস্যরা মনে করেন, স্বাধীনতাযুদ্ধে কুমিল্লাবাসীর বেশ ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবিতে নির্মিত এ ভাস্কর্য তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করতে আরও বেশি উদ্বেলিত করেছে।
নগরীর পদুয়ার বাজার এলাকার বাসিন্দা আলমগীর কবির বলেন, ‘আমরা যুদ্ধ দেখিনি। নগরীর প্রবেশমুখে এ ভাস্কর্য দেখে মুক্তিযুদ্ধকালীন পটভূমি উপলব্ধি করতে পারি।’
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লার সভাপতি ও আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল বলেন, গ্রাম-বাংলার সাধারণ মানুষের অংশগ্রহণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। যুদ্ধ জয় ভাস্কর্য এরই একটি প্রতীক। এটি দেখে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আগ্রহ বাড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫