বলিউডের দুই কিংবদন্তি শিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাইলেন বাংলাদেশের সংগীতশিল্পী পর্না। সম্প্রতি ভারতের কলকাতা ও মুম্বাই শহরে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়। কলকাতায় রেকর্ড হওয়া কুমার শানুর সঙ্গে গাওয়া দ্বৈত গানটির শিরোনাম ‘আমি বড় ভালোবাসি তোমায়’। গানটির কথা ও সুর করেছেন দোলন মৈনাক। অন্যদিকে, মুম্বাই শহরে উদিত নারায়ণের সঙ্গে যে গানটি গেয়েছেন তার শিরোনাম ‘তুমি রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়ে ঝরলে’। এ গানটিও দোলন মৈনাকের লেখা ও সুর করা।
দুই কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত পর্না। তিনি বলেন, ‘আমার অনেক সৌভাগ্য যে ওনাদের মতো শিল্পীদের সঙ্গে গাইতে পেরেছি। যাঁদের গান শুনে বড় হয়েছি, তাঁদের সঙ্গে দ্বৈত গান করা স্বপ্নের মতো। এটা আমার সংগীত ক্যারিয়ারের জন্য দারুণ এক প্রাপ্তি। আমি ভীষণ গর্ববোধ করছি। রেকর্ডিংয়ের সময় দুজনই আমাকে শিখিয়ে দিয়েছেন গানটি কীভাবে গাইতে হবে, কতটুকু দম দিতে হবে—এমন খুঁটিনাটি অনেক কিছু। পরবর্তী সময়ে এমন আরও একটি গান করার ইচ্ছা জানিয়েছেন উদিতজি।’
পর্না জানান, দুটি গানেরই ভিডিও নির্মাণের কাজ চলছে। শিগগিরই গান দুটি ভিডিও আকারে প্রকাশ করা হবে।
চলতি বছর মুক্তি পাওয়া ‘রেডিও’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন পর্না। আরিফ ইকবালের কথায় ‘প্রাণের প্রদীপ’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উৎসবে প্রদর্শিত হয়েছে রেডিও। সিনেমার গানের জন্য কলকাতায় প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন পর্না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫