
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে হামলার অভিযোগে আওয়ামী লীগের ১৫ নেতার নামে মামলা করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী উষাজাই চৌধুরীসহ ১৫ জনের নামে লক্ষ্মীছড়ি থানায় মামলা করা হয়। গত শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নৈশপ্রহরী মাহমুদুল হাসান সম্রাটের লিখিত অভিযোগের পর পুলিশ তা মামলা হিসেবে নেয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন শেষে উপজেলা কমিউনিটি সেন্টারের অস্থায়ী নির্বাচনী কন্ট্রোল রুমে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় দুই কর্মচারী আহত হন। এ ছাড়া একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার সময় উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা হিসেবে তা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে।
ঘটনার সম্পর্কে ওসি হুমায়ুন কবির বলেন, ‘সরকারদলীয় পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা উত্তেজিত হয়ে কন্ট্রোল রুমের সামনে বিক্ষোভ করে। এ সময় বিজিবি-পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যায়।’
উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, ‘সে দিন ঘটনাটি আনুমানিক ৯টার দিকে হয়েছে। আমরা কেন্দ্র থেকে আসা ফল ঘোষণা করছি পর্যায়ক্রমে। এর মধ্যেই প্রধান ফটকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করার বিকট শব্দ এবং মিছিলের আওয়াজ। বিজিবি ও আনসার সদস্যরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরাজিত নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরাই এ হামলা চালিয়েছে বলে তিনি জানান।’
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেষে চূড়ান্ত ফল ঘোষণার সময় কন্ট্রোল রুমে হামলা করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। আইনের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, এই মামলায় নৌকা সমর্থিত প্রার্থী উষাজাই চৌধুরীসহ অজ্ঞাত ১৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫