
বর্তমান সরকারকে হঠাতে আন্দোলনের প্রয়োজন নেই বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘যে সরকার অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি-দুঃশাসনের ভারে ক্রমেই ভারী হতে থাকে, সেই সরকারকে হঠাতে আন্দোলনের প্রয়োজন হয় না। ওই ভারেই তাদের নুয়ে পড়তে হয়। বর্তমান সরকারের হয়েছে সেই অবস্থা।’
গতকাল বৃহস্পতিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জ জেলার তাড়াইল ও করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর জাপায় যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এখন কোনোভাবেই ভালো নেই। তাঁরা চরম হতাশায় ভুগছেন। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন জাতীয় পার্টিই হচ্ছে দেশের মানুষের প্রত্যাশিত সেই রাজনৈতিক শক্তি।
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫