সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হয়েছিল বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় তৈরি ‘ফেরেশতে’ সিনেমা দিয়ে। একই ঘটনা ঘটল ইরানের তেহরানে আয়োজিত ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ফেরেশতে (ইংরেজি নাম ‘বিউটিফুল লাইস’)। সেখানে উপস্থিত ছিলেন ফেরেশতের প্রধান চরিত্রের তিন অভিনয়শিল্পী জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, পরিচালক মুর্তজা অতাশ জমজম ও গল্পকার মুমিত আল রশিদ।
উৎসবে বাংলাদেশের জাতীয় পুরস্কার পাওয়া দুই অভিনেত্রী (জয়া ও শিমু) হাজির হয়েছিলেন ইরানের ঐতিহ্যবাহী ইসলামি পোশাকে। অভিনয়ের জন্য দুজনই প্রশংসিত হয়েছেন সেখানে। সিনেমা প্রদর্শনীর আগে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জয়া আহসান বলেন, ‘ইরানের এ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে আমি খুবই খুশি। এ দেশে আব্বাস কিয়োরোস্তামি, দারিউশ মেহেরজুই, মাজিদ মাজিদির মতো বিখ্যাত চলচ্চিত্রকার জন্মেছেন। তাঁদের কাজগুলো সব সময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’
জয়া আহসান জানান, মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে ফেরেশতে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা। এ সিনেমায় নিজের অভিনীত চরিত্র নিয়ে তিনি জানান, এ দেশের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মধ্যে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, এমনই একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। ফেরেশতে সিনেমার পরিচালক মুর্তজা অতাশ জমজম তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের মানুষের বৈচিত্র্যময় জীবন আমাকে এ সিনেমা নির্মাণে উৎসাহ জুগিয়েছে।’
ফজর উৎসবের পরিচালক মুজতবা আমিনি জানান, ১৯৮২ সাল থেকে প্রতিবছর নিয়মিত উৎসবটি আয়োজিত হচ্ছে। এবার ৭০টি দেশ থেকে অনেক সিনেমা জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করে ৩৩টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। এবারের আসরের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫