
উপস্থাপনা দিয়েই দেশের মিডিয়ায় পরিচিতি বাড়ে নুসরাত ফারিয়ার। সিনেমায় নিয়মিত হওয়ার পর থেকে উপস্থাপনায় তেমন একটা দেখা যায় না তাঁকে। তবে বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে মাঝে মাঝে পুরোনো পরিচয়ে দেখা দেন ফারিয়া। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাবে তাঁকে।
আগামী ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এবার ২৭টি বিভাগে ৩৪টি পুরস্কার দেওয়া হবে। সেই অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন ফারিয়া। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে তিনবার নাচে অংশ নিয়েছিলেন তিনি। এবারই প্রথম তিনি এ মঞ্চে উপস্থাপনা করতে যাচ্ছেন।
নুসরাত ফারিয়া বলেন, ‘এর আগে তিনবার পারফরম্যান্স করেছি। নাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছি, তাই একটু নার্ভাস তো লাগছেই। তবে এটাও সত্যি যে উপস্থাপনা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। আমার কাছে কাজটি ভীষণ চ্যালেঞ্জিং বলেই মনে হয়।’
কয়েক মাস আগে নুসরাত ফারিয়া শেষ করেছেন টালিউডের সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এর শুটিং। এতে তাঁর সঙ্গে আছেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, সোহিনী সরকার ও সৌরভ দাস। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ সম্প্রতি মোশন পোস্টার প্রকাশ করে জানিয়েছে, আগামী মার্চেই মুক্তি পাবে ‘আবার বিবাহ অভিযান’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১ ঘণ্টা আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫