ভ্রাম্যমাণ হালখাতা করছেন ভ্রাম্যমাণ বিক্রেতা তাজির উদ্দিন। বাড়িতে বাড়িতে গিয়ে ক্রেতাদের দিচ্ছেন মিষ্টি, নিচ্ছেন পাওনা টাকা। গত শনিবার বিকেলে ভ্রাম্যমাণ দোকানের হালখাতার এ দৃশ্য দেখা যায় ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ গ্রামে। তাজির ওই গ্রামের রেলগেট পাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে।
ভ্রাম্যমাণ দোকানি তাজির উদ্দিন বলেন, ছোটবেলা থেকে ব্যবসা করে আসছি। ১২ বছর ধরে মুদির দোকান করি। দিন যত যাচ্ছে এলাকায়, পাড়া, মহল্লায় দোকান বাড়ছে। এ কারণে মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় মালামাল কিনতে যান না। এ জন্য মুদি দোকানের পাশাপাশি ভ্যানে ভ্রাম্যমাণ এ দোকান বসিয়েছি। এতে করে আমার বেচাকেনা বেড়ে গেছে অনেকগুণ।
তাজির বলেন, এ দোকানে আমি সীমিত লাভ করি। মানুষও দোকানে ছুটে আসেন। এ ছাড়া মানুষ তাঁর চাহিদা মতো জিনিসপত্র বেছে–দেখে কিনতে পারেন। টাকা না থাকলেও বাকিতে নেন। তিনি বলেন, একটা দোকানে ক্রেতা না গেলে বিক্রি হয় না। ফলে দিন শেষে অনেক সবজি নষ্ট হয়ে থাকে। দামও কমে যায়। এতে করে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তবে আমার এ দোকান নিয়ে আমি ক্রেতার কাছে যাই। প্রতিদিন ২০০ ক্রেতার বাড়ি যাই। ভ্রাম্যমাণ দোকানি তাজির বলেন, সারা বছর বেচাকেনায় কিছু কিছু করে বাকি পড়ে যায়। এ কারণে টাকা তুলতে হালখাতা করি। আর হালখাতার মিষ্টিও ক্রেতার বাড়িতে পৌঁছে দিই। এতে করে বাকি টাকাটাও উঠে আসে বেশ।
ক্রেতা রাজিয়া খাতুন বলেন, এ দোকান থেকে মালামাল কেনায় আমরা অনেক সুবিধা পাই। যার মধ্যে প্রতি দিনের তরকারি প্রতি দিন কিনতে পারি। তরকারি টাটকা পাওয়া যায়। এ দোকান প্রতিদিন এলাকায় আসায় টাকা না থাকলেও নিতে পারি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫