
পদ্মা সেতুর আদলে কালুরঘাট সেতু হচ্ছে না। এ-সংক্রান্ত প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন নকশা অনুযায়ী চার লেনের হবে কালুরঘাট সেতু। যাতে সম্মতি মিলেছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি নতুন সেতুর প্রস্তাবিত ব্যয় বেড়েছে ৫০০ কোটি টাকা।
রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক প্রধান প্রকৌশলী (সেতু) ও কালুরঘাট সেতুর ফোকাল পারসন মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, পদ্মাসেতুর আদলে করা কালুরঘাট সেতুর নকশার প্রস্তাব প্রধানমন্ত্রী ‘না’ করে দিয়েছেন। তবে নতুন নকশায় প্রধানমন্ত্রীর সায় মিলেছে। এ সেতুর ব্যয় ধরা হয়েছে ৭ হাজার কোটি টাকা।
পদ্মা সেতুর আদলে যে নকশা করা হয়েছিল, ওই নকশায় ছিল ওপরে সড়ক আর নিচে রেললাইন। নতুন নকশায় সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে সিঙ্গেল ডেকে অর্থাৎ চার লেনের সেতুর এক পাশে থাকবে ট্রেন যাতায়াতের দুটি পথ এবং অপর দুটি পথ থাকবে গাড়ি যাতায়াতের জন্য।
দাতা সংস্থা কোরিয়ার রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংকের নিয়োগ করা প্রতিষ্ঠান ইওসিন ইঞ্জিনিয়ারিং করপোরেশন বা দোহা প্রাথমিক সমীক্ষা শেষে পদ্মা সেতুর আদলে একটি নকশা তৈরি করেছিল। গত ৬ জুলাই সেতু নির্মাণের স্থান, নকশা, ব্যয় ও নির্মাণকাল নিয়ে প্রাথমিক প্রস্তাব রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছিল প্রতিষ্ঠানটি।
ব্যয় বাড়ার কারণ হিসেবে গোলাম মোস্তফা বলেন, নতুন নকশায় চার লেন হওয়ায় সেতুর প্রস্থ বেড়েছে। সেতুটি এখন প্রায় ৬৫ ফুট হবে। ২০২৪ সালের মাঝামাঝি অথবা শেষদিকে এর নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫