গত বছর প্রযোজনায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ সিনেমার সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন তিনি। বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তাঁকে সঙ্গ দিয়েছেন সাইমন সাদিক। ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে, চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। ফেব্রুয়ারির মধ্যেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।
আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা তাঁর। সে লক্ষ্য সামনে নিয়েই কাজ এগিয়ে নিচ্ছেন অপু। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকদের দেখাতে পারব।’
অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা। ‘লাল শাড়ি’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামের দুটি সিনেমা। এ ছাড়া শেষ করেছেন তাঁর প্রথম ওয়েব সিনেমা ‘ছায়াবাজি’র শুটিং। এ সিনেমার নির্মাতা সৈয়দ শাকিল। আরটিভি প্রযোজিত ওয়েব ফিল্মটি তৈরি হয়েছে আহমেদ শাহাবুদ্দিনের লেখা একটি সাইকো থ্রিলার গল্প অবলম্বনে।
এদিকে কলকাতার ৪৬তম আন্তর্জাতিক বইমেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে অপু বিশ্বাসকে। গত বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে অপু বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়। অপু বিশ্বাস বলেন, ‘সেখানকার আয়োজকেরা আমাকে যে সংবর্ধনা দিলেন, যে সম্মান দেখালেন, বাংলাদেশের একজন অভিনেত্রী হিসেবে সেটা ছিল আমার জন্য অনেক সম্মানের, অনেক গর্বের।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫