গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের বেশ কয়েকটি পরিবার ঔষধি গাছের ছাল, বাকল ও পাতা শুকিয়ে প্রক্রিয়াজাতের পর তা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আশপাশের মানুষের কাছে এ গ্রামের পরিচিতি ভেষজ ওষুধের গ্রাম হিসেবে।
সরেজমিন ঘুরে দেখা যায়, নিম, শজনে, তুলসী, আমলকী, হরীতকী, বহেড়া, নিশিন্দা, অর্জুনগাছের ছাল, বাকল ও পাতা রাস্তার পাশে শুকাতে দেওয়া হয়েছে। একটু পর পর গৃহিণীরা এসে তা উল্টে-পাল্টে শুকাচ্ছেন। কেউ কেউ কাণ্ড থেকে পাতা ছাড়ানোর কাজ করছেন, কেউ কেউ শুকনো পাতা বস্তায় ভরে বাড়িতে নিচ্ছেন।
ভেষজ গুণসম্পন্ন কাঁচামাল ব্যবসার সঙ্গে জড়িত একিন আলী বলেন, ‘২০ বছর যাবৎ আছি এই ব্যবসায়। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভেষজ উদ্ভিদ কেনার পর তার ছাল, বাকল ও পাতা ছাঁটাই করে এনে তা রোদে শুকিয়ে বিক্রি করি। চাহিদাও মোটামুটি ভালো।’
দরগারচালা গ্রামে কথা এই ব্যবসার সঙ্গে জড়িত মরিয়ম আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে এগুলো কিনে আনেন পুরুষেরা। তারপর শুকানোর দায়িত্ব নারীদের। এই গ্রামের অনেক পরিবার এই কাজের সঙ্গে জড়িত।’
বিদ্যুতায়িত হয়ে পা হারানো মো. সুলতান মিয়া জানান, অনেক কষ্টে ভেষজ গুণসম্পন্ন গাছের ছাল, বাকল ও পাতা সংগ্রহ করেন। সেগুলো শুকানোর কাজ করেন তাঁর স্ত্রী। পরে শুকনো ডাতা, ছাল বিক্রি করেন। এ থেকে যা আয় হয়, তা দিয়ে চলে সংসার। প্রতি কেজি শজনেপাতা ১৫০ টাকা ও নিম পাতা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়।
ওই গ্রামের নিজাম উদ্দিন, মনির হোসেন, রফিকুল, বাবুলসহ আরও কয়েকটি পরিবার এই ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন, ‘প্রাকৃতিকভাবেই ভেষজ উদ্ভিদে নানা উপকারী গুণাগুণ বিদ্যমান। ভেষজ উদ্ভিদ থেকে নানা ধরনের ওষুধ তৈরি হয়। কৃষি অফিসের পক্ষ থেকে পতিত জমিতে ভেষজ উদ্ভিদ লাগানোর জন্য চাষিদের পরামর্শ দেওয়া হয়।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫