জেলা প্রশাসক (ডিসি) নিয়োগকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আটজনকে গুরুদণ্ড, পাঁচজনকে লঘুদণ্ড ও চারজনকে তিরস্কার করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা করেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। ওই ঘটনায় বিশৃঙ্খলার দায়ে তাঁদের ১৭ জনকে চিহ্নিত করে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তবে উপসচিব পদমর্যাদার যে ১৭ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে, তাঁদের কারও নাম প্রকাশ করেননি মো. মোখলেস উর রহমান।
জানা যায়, অন্তর্বর্তী সরকার গত সেপ্টেম্বরে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। এরপর বঞ্চনার অভিযোগ এনে সচিবালয়ে বিক্ষোভ, হট্টগোল ও হাতাহাতি করেন উপসচিব পদের একদল কর্মকর্তা। তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আযমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তাঁর বিরুদ্ধে এককভাবে ডিসি নিয়োগের তালিকা তৈরির অভিযোগ আনেন। বিক্ষুব্ধ কর্মকর্তারা নিজেদের বিএনপি-জামায়াতপন্থী ‘বঞ্চিত’ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। আর্থিক লেনদেনের মাধ্যমে ডিসি নিয়োগের অভিযোগও আনেন তাঁরা।
মোখলেস উর রহমান বলেন, ওই অসন্তোষের ঘটনায় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও সাক্ষ্য-প্রমাণ ও প্রতিবেদন পাওয়া গেছে। তদন্ত কমিটি ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রশাসনে শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়, সেসব ব্যবস্থা নেওয়া হবে। ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরু এবং লঘুদণ্ড দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
ওই ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে জনপ্রশাসনসচিব বলেন, একজন যুগ্ম সচিব ছিলেন, তাঁকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করে বদলি করা হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫