
বরগুনার ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ দায়ী বলে মন্তব্য করেছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতারা। তাঁরা বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।
পুলিশের লাঠিপেটা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে পুলিশ কর্মকর্তার অসদাচরণের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটা ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে পুলিশের ঔদ্ধত্য আচরণের নিন্দা জানানো হয়। পাশাপাশি জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি বাতিল করে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুর রশীদ বলেন, ‘১৫ আগস্ট ছাত্রলীগের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা দায়ী। এ ঘটনার জন্য বরগুনার কেউ দায়ী না, এ ছেলেদের যাঁরা কমিটিতে পদ দিতে নেপথ্যে সহায়তা করেছেন তাঁরা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা দায়ী। বর্তমান কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন করে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রশীদ, গোলাম মোস্তফা কিসলু, আলমগীর হোসেন, মকবুল হোসেন, যুবায়ের আদনান অনিক প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বর্তমান কমিটির সহসভাপতি সবুজ মোল্লা, সাইফুল ইসলাম সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের দেখা গেছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫