
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘যেখানে মানুষ, সেখানে সেবা’ এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিফা ব্লাড ডোনার ক্লাব’ এ কর্মসূচির আয়োজন করে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শামছুন্নাহার আপেল, শিফা ব্লাড ডোনার ক্লাবের পৌর শাখার সভাপতি আবদুল্লাহ আল সানি, সহসভাপতি ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাধারণ সম্পাদক মোছাদ্দেক, অর্থ সম্পাদক নিলয় খন্দকার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাঈম, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক সজিব, ছাত্রকল্যাণ সম্পাদক আশিক মোল্লা, সমাজকল্যাণ ও মহিলা সম্পাদক নাফিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক লাবিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুফরাদ, সদস্য মনির, শারফুল, হুমায়ুন কবির ও আসিব প্রমুখ। এ সময় অভিজ্ঞ টেকনোলজিষ্টের মাধ্যমে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ বিনা মূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ পান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫