চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয়, আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণকেন্দ্রগুলোতে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও কর্মচারী চাহিদা অনুযায়ী না থাকায় স্বাস্থ্যসেবার ব্যাহত হচ্ছে। জেলার প্রায় ২৭ লাখ মানুষ। এছাড়া পাশের জেলা শরীয়তপুর ও লক্ষ্মীপুর থেকে আসা রোগীদের একমাত্র ভরসাস্থল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল; কিন্তু আটটি পদে সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট নেই। উপজেলা পর্যায়ে চিকিৎসক ঘাটতি ৬৭ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ঘাটতি ৩৮৬ জন। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগে শিশুসহ অন্যান্য রোগী বেড়ে যাওয়ায় বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসক ও শয্যাসংকট চরমে পৌঁছেছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম পলিন বলেন, ‘শীতের আগাম সময়টাতে আমাদের হাসপাতালে শিশু রোগীর সংখ্যা অনেক সময় তিনগুণ হয়ে যায়। এক্ষেত্রে শিশুদের প্রতি যত্ন নিতে হবে। কারণ দিনে গরম থাকলেও রাতে ঠান্ডা বেড়ে যায়। অনেক সময় মায়েরা শিশুদের সঠিকভাবে যত্ন নিতে পারেন না, আবার অনেক শিশু অপুষ্টিজনিত রোগে ভোগে। এ সময়টাতে ভাইরাসের প্রবণতাও বাড়ে। এসব কারণে শিশুরা আক্রান্ত হয় এবং হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়ে যায়।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে মঞ্জুর করা চিকিৎসকের পদসংখ্যা ৪৪টি। কর্মরত ৩২ জন। চিকিৎসকের শূন্য পদ ১২টি। এর মধ্যে সিনিয়র কনসালটেন্ট গাইনি, চক্ষু, কার্ডিও, ইএনটি, অ্যানেসথেসিয়া, জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি, চক্ষু ও প্যাথলজিসহ আটজন কনসালটেন্টের পদ শূন্য।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে মেডিকেল অফিসারের পদ হচ্ছে ২০৯টি। এর মধ্যে বর্তমানে কর্মরত ১৪২ জন। চিকিৎসকের পদ শূন্য ৬৭টি। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে সদরের বিষ্ণুপুর, আশিকাটি ও কল্যাণপুর, হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর, গুপ্টি দক্ষিণ, গোবিন্দপুর দক্ষিণ, কচুয়া উপজেলার আশরাফুর ইউনিয়নে চিকিৎসক নেই।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, ‘কনসালটেন্টের পদগুলো শূন্য অনেকদিন। জনবল ঘাটতি নিয়েই আমাদের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। অনেক চিকিৎসকই অতিরিক্ত সময় দায়িত্ব পালন করেন। যে কারণে কোনো চিকিৎসককে চাপ দিয়ে কাজ করানো সম্ভব নয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫