
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইভিএমে মক ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাত সমর্থকসহ ৯ জন আহত হয়েছেন। আগেভাগেই ভোট নেওয়া হচ্ছে এমন সন্দেহে গতকাল সোমবার দুপুরে চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষ চলাকালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
নৌকা প্রতীকের আহত সমর্থকেরা হলেন চানন্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনোয়ারুল হক (৪২), রফিক উদ্দিন (৪০), মো. দুলাল (৩২), তাজুল ইসলাম (৩০), করিম (৩৫), অলি (৫০) ও জিহাদ (৩২)। তাঁদের মধ্যে আনোয়ারুল হক, দুলাল ও তাজুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম শামীমের দুই কর্মী আহত হন। তাঁরা হলেন বাসু (৪৪) ও চাঁন মিয়া (৪৭)। আটক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা হলেন বেলাল, আলমগীর ও শামীম।
ভূমিহীন বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, ইভিএমে প্রশিক্ষণ নেওয়ার জন্য নৌকা প্রতীকের কিছু সমর্থক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে জড়ো হন। এ সময় প্রশিক্ষণ নিতে আসা স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম শামীমের কয়েকজন সমর্থক কেন্দ্র থেকে বের হয়ে তাঁদের ওপর হামলা করেন। এতে আওয়ামী লীগ প্রার্থীর ৭ সমর্থক আহত হন।
আগামী বুধবার হাতিয়ার হরনী ও চানন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। ইভিএমের মাধ্যমে এই দুটি ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এ জন্য নির্বাচনের দুই দিন আগে গতকাল প্রতিটি কেন্দ্রে ইভিএমে প্রশিক্ষণের ব্যবস্থা করে নির্বাচন কমিশন।
চর আজমল ভূমিহীন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামীম আহাম্মেদ ছিদ্দিকী বলেন, ভোটারদের প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয় সকাল থেকে। বেলা ১১টার দিকে কয়েকজন এসে বলেন, এটি প্রশিক্ষণ নয়, ভোটের আগেই ভোট কেটে নেওয়া হচ্ছে—এমন অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের বুঝিয়ে বলার পরও ক্ষিপ্ত হয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের বাইরে বিদ্যালয় মাঠে ও বাজারে নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়।
এ বিষয়ে স্থানীয় মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, পুলিশ উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছে। একটি গুজবকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫