মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা কামরুল হাসান। জীবিকার তাগিদে ছেড়েছিলেন প্রিয় মাতৃভূমি। মালয়েশিয়ায় ছিলেন প্রায় ছয় বছর। সেখানে থাকতেই মাশরুম চাষের প্রতি জন্মে আগ্রহ। তাই দেশে ফিরে মাশরুম চাষ করতে চাইলেও আসে বাধা। তবুও থেমে থাকেননি। বাধা পেরিয়ে শুরু করেন চাষ। পান সাফল্য।
কামরুলে সফলতা দেখে স্থানীয় কৃষক থেকে শুরু করে বেকার যুবকেরাও মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, ব্যাংকঋণ পেলে বেকার যুবকেরা চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন। তাতে সম্ভাবনার নতুন দ্বার খুলে যেতে পারে।
জানা গেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার আনোয়ার হোসেন চৌকিদারের ছেলে মো. কামরুল হাসান। জীবিকার তাগিদে গিয়েছিলেন প্রবাসে। সেখানে ঔষধিগুণসমৃদ্ধ মাশরুমের ব্যাপক চাহিদা দেখতে পান তিনি। এতে উদ্বুদ্ধ হয়ে মাশরুম চাষের স্বপ্ন নিয়ে দেশে ফিরে আসেন তিনি। কিন্তু শুরুতেই বাধে বিপত্তি। পরিবারের বাধার মুখে তিনি শুরু করতে পারেননি মাশরুম চাষ। পরে পরিবার ও স্থানীয়দের পরামর্শে মুরগির খামার করেন। তাতে খামারে লাভের মুখ দেখতে পাননি। লোকসানের কারণে বন্ধ করে দেন সেই খামার। এবার লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিতে মাগুরার ড্রিম মাশরুম প্রশিক্ষণকেন্দ্রে নেন ১০ দিনের প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে নিজ বাড়িতে গড়ে তোলেন মাশরুম খামার। তাতে পান সাফল্য। বর্তমানে কামরুল হাসানের স্বপ্নের খামারে শত শত বেকার-যুবকদের মাশরুম চাষে আগ্রহী করে তুলছেন।
কামরুল হাসান বলেন, ‘বিদেশে থাকার সময় মাশরুম চাষের প্রতি আগ্রহ জাগে। কিন্তু দেশে এসে প্রশিক্ষণ ছাড়া মাশরুম চাষ করতে পারছিলাম না। পরে ১০ দিনের প্রশিক্ষণ নিয়ে এই খামারটি গড়ে তুলি। খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। তবে আশার কথা, আমি লাভ পেতে শুরু করেছি।’
গ্রামবাসী হাবিবুর রহমান, মলি বেগম, কলেজছাত্র আসাদুজ্জামান, সুজন মোল্লা, শাওন চৌকিদার ও স্কুলছাত্রী রুবি জানান, মাশরুম কিনছেন। চাহিদা বেশি থাকায় তারাও প্রশিক্ষণ নিয়ে মাশরুমের খামার গড়ে তুলবেন। আর সরকারি-বেসরকারিভাবে সহযোগিতা পেলে মাশরুম চাষে কালকিনিতে একটি নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস বলেন, ‘মাশরুম চাষে আগ্রহীদের ব্যাংকঋণের মাধ্যমে খামার প্রতিষ্ঠায় সহযোগিতা করা হলে বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হতে পারবেন। পোলট্রি মুরগির খামারসহ বিভিন্ন খামার করে যেসব কৃষক হতাশ হয়ে পড়েছেন, তাঁদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে মাশরুম চাষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫