Ajker Patrika

ছানার বলে ছানার পায়েস

সোনিয়া নাছরিন সিমি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১২
ছানার বলে ছানার পায়েস

উপকরণ
ছানা ৪ কাপ, দুধ ২ কাপ, চিনি ২ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, ময়দা ২ টেবিল চামচ, দারুচিনি ও এলাচি ৩-৪টি।

প্রণালি
২ কাপ ছানা, ময়দা, ঘি ও অল্প চিনি দিয়ে ময়ান করে গোল গোল ছানার বল তৈরি করে নিন। একটি পাত্রে চিনি দিয়ে শিরা তৈরি করে নিন। শিরায় বলক উঠলে বলগুলো একটি একটি করে দিয়ে ১০ মিনিট সেদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে গুঁড়ো দুধ, চিনি ও তরল দুধ দিয়ে চুলায় বসিয়ে দিন। দুধ ঘন হয়ে এলে ছানা ও বলগুলো দিয়ে অল্প আঁচে ৫ মিনিট রান্না করুন। নামিয়ে নেওয়ার আগে কিশমিশ দিতে পারেন। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত