Ajker Patrika

করলা-চিংড়ি

সোনিয়া নাছরিন সিমি
আপডেট : ১১ জুন ২০২২, ১৩: ২১
করলা-চিংড়ি

উপকরণ
করলা ১টি, বড় আলু ১টি, কুঁচো চিংড়ি আধা কাপ অথবা পাসহ গলদা চিংড়ি মাছ ৪টি, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচের গুঁড়া স্বাদমতো, ফালি করা কাঁচা মরিচ ৪টি, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল-চামচ।

প্রণালি
প্রথমে একটি পাত্রে ২ টেবিল চামচ তেল দিয়ে চিংড়ি মাছ হলুদ-মরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখুন। এবার ওই পাত্রেই বাকি তেল দিয়ে পেঁয়াজ ও রসুনকুচি এবং কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে করলা ও আলুকুচি দিয়ে ভেজে নিন। পাঁচ মিনিট পরে তাতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ঢেকে দিন। আলু সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে অল্প আঁচে ভাজতে থাকুন। সামান্য সোনালি হলেই নামিয়ে ফেলুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত