কুষ্টিয়ায় জাল দলিলে শতকোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একটি চক্র দীর্ঘদিন ধরে ভূমি অফিস ও সদর সাব-রেজিস্ট্রি অফিসের যোগসাজশে নিজেরাই দাতা-গ্রহীতা সেজে জমি হাতিয়ে নিচ্ছে। এর প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
অনুসন্ধানে গত বছর এমন ছয়টি জাল দলিলের খোঁজ মিলেছে। এসব জমির বাজারমূল্য প্রায় শতকোটি টাকা। আবার জালিয়াত চক্র প্রকৃত তথ্য আড়াল করে বা অসত্য তথ্য দিয়ে পুলিশের সাহায্য নিয়ে এসব সম্পত্তি কবজা করছে বলেও অভিযোগ উঠেছে।
এসব অপকর্মের বেশির ভাগের সঙ্গে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার জড়িত বলে দাবি করেন ভুক্তভোগীরা। তবে সদর সাব-রেজিস্ট্রার সুব্রত রায় সিংহ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘জমির প্রকৃত মালিক ও জালিয়াত চক্রের লোককে যাচাই করার কোনো ব্যবস্থা না থাকায় চক্রটি এ ধরনের জালিয়াতিতে জড়িয়ে পড়ছে। পদ্ধতিগত ভুলের সুযোগ নিয়ে করা জালিয়াতি বন্ধ করার কোনো সুযোগ সাব-রেজিস্ট্রারের হাতে নেই।’
কুষ্টিয়া মডেল থানা ও পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জালিয়াতি করে অস্ট্রেলিয়াপ্রবাসী জোবায়দা নাহার শেখ নামের এক নারী ও তাঁর বোন সরকারি কর্মকর্তা জামিলা নাহার শেখের প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি কুক্ষিগত করে একটি চক্র। এমন অভিযোগে গত ৯ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এ মামলায় ভূমি কর্মকর্তাসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পিবিআই।
কুষ্টিয়া দেওয়ানি আদালতের কৌঁসুলি আ আ স ম আকতারুজ্জামান মাসুম জানান, সম্প্রতি কুষ্টিয়ায় জালিয়াত চক্র বেপরোয়া হয়ে উঠেছে। ভুয়া কাগজপত্র তৈরি করে শহরের জিরো পয়েন্টে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের প্রায় ২০ কোটি টাকা মূল্যের সরকারি জমি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা এর একটি উদাহরণ।
গত ১০ মাসে জাল দলিলে জমি দখলের প্রতিকার চেয়ে দেওয়ানি আদালতে ডজনখানেক মামলা হয়েছে।
জানতে চাইলে এসব সত্য নয় বলে দাবি করে জালিয়াত চক্রের অন্যতম হোতা আসাদুর রহমান বাবু ফোনের সংযোগ কেটে দেন।
জমি জালিয়াতি মামলার অগ্রগতি বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া পিবিআইয়ের পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘জালিয়াতির মাধ্যমে জমি দখল ও বিক্রি করার অপরাধে আমরা তিনজনকে গ্রেপ্তার করি। এর মধ্যে দুজন রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫