গতকাল থেকে কালারস টিভিতে শুরু হয়েছে বিগ বসের ১৬তম সিজন। নানা কারণে আলোচিত-সমালোচিত এই শোর মূল আকর্ষণ সালমান খান। এক যুগ ধরে তিনি এই শো উপস্থাপনা করছেন। সম্প্রতি ‘বিগ বস’ নিয়ে এক সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বলিউডের ভাইজান।
এক যুগের শিক্ষা
১২ বছর ধরে বিগ বস সঞ্চালনা করে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। তবে সবচেয়ে বেশি শিখেছি, কেউ ভুল পথে গেলে তাকে কীভাবে সঠিক পথে আনা যায়।
সঞ্চালনা করবেন কি না
প্রতিবার গুঞ্জন ছড়ায় সালমান সঞ্চালনা করছেন কি না। এ নিয়ে ভীষণ বিরক্ত তিনি। বলেন, ‘এসব গুঞ্জন শুনে মনে হয় এবার সত্যিই ছেড়ে দেব। কালারস চ্যানেল আবার আমাকে রাজি করায়। সত্যি বলতে, আমি ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। যদি তারা বিকল্প খুঁজে পেত, তাহলে আমার কাছে আর আসত না।’
হাজার কোটি পারিশ্রমিক
প্রতিবছর বিগ বস শুরুর আগে সালমানের পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। এবার যেমন খবর হয়েছে, তিনি সঞ্চালনার জন্য এক হাজার কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। সালমান বলেন, ‘সত্যি সত্যি যদি এত টাকা পেয়ে যেতাম, তাহলে সারা জীবনের জন্য কাজ করা ছেড়ে দিতাম। আমি এর এক-চতুর্থাংশ অর্থও পাই না।’
প্রতিযোগিতার সুফল
সালমানের মতে, প্রতিযোগিতা মান বাড়ায়, মান কমায় না কখনো। যত বেশি প্রতিযোগিতা হবে, মান তত বাড়বে।
শো ছেড়ে দিতে ইচ্ছে হয়
হ্যাঁ, মাঝে মাঝে সালমানের মনে হয় শো ছেড়ে দিতে। তিনি বলেন, ‘যখন রেগে যাই, মনে হয় সব ছেড়ে চলে যাই। বিশেষ করে উইকেন্ডের এপিসোডগুলোতে।’
সমালোচনা শুনতে হয়
বিগ বস হাউসে অনেক সময় অনেকে মাত্রা ছাড়িয়ে যান। তাঁদের শায়েস্তা করার জন্য সালমানকেও মাত্রা ছাড়াতে হয়। তখন দর্শকের সমালোচনাও শুনতে হয় সালমানকে। তিনি বলেন, ‘মা ও হিরু আন্টি (করণ জোহরের মা) আগে বিগ বস দেখতেন, এখন দেখেন না। তাঁরা মনে করেন, বিগ বসে এখন একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। তবে এবারের শো আনপ্রেডিকটেবল হবে, এটুকু বলতে পারি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫