বাবার খুব জ্বর করেছে। তুতুল দাঁড়িয়ে আছে ডাইনিং টেবিলের সামনে। মা স্যান্ডউইচ বানাচ্ছেন। একটা পাউরুটি রেখে মাঝখানে মুরগির পেটি আর লেটুসপাতা গুঁজে দিলেন। তার ওপর আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিলেন। ট্রেতে স্যান্ডউইচের প্লেট তোলার পর তুতুল বলল, ‘আম্মু, আমি একটু কাজ করব।’ মা ট্রেটা টেবিলের ওপর রাখলেন। তুতুল গোল করে কেটে রাখা এক টুকরো গাজর রাখল পাউরুটির ওপর মাঝ বরাবর। এটা বাবার নাক। শসা গোল করে কেটে ভেতরের মাংসল অংশ ফেলে দিতে বলল সে মাকে।
এবার দুই টুকরো রিং করা শসা বসাল চোখের জায়গায়। এটা বাবার চশমা। আর চোখ? মা জলপাই ছোট করে কেটে ফুড কালার দিয়ে কালো বানালেন। এবার এটা হলো চোখ।
হ্যাঁ, বাবা তো এমনই চশমা পরেন, গোল গোল। এবার লাল ক্যাপসিকাম ইংরেজি সি অক্ষরের মতো কেটে বানাল বাবার হাসি। এবার ট্রেটা হাতে তুলে তুতুল গেল বাবার ঘরে। তারপর কী হলো বলো তো?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫