বিশ্বব্যাপী গরুর মাংস খাওয়া পাঁচ ভাগের এক ভাগ কমালে ৩০ বছরের মধ্যে বন উজাড় এবং কার্বন নিঃসরণ অর্ধেক কমবে। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক ব্রিটিশ সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণা থেকে এ তথ্য জানা যায়। এতে গরুর মাংসের বিকল্প হিসেবে মাইকোপ্রোটিনের কথা উল্লেখ করা হয়। বিশ্ব তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার পথেই নেই-এক মাস আগে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত জাতিসংঘের আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) এমন সতর্কবার্তার পর এবার এ গবেষণা প্রকাশিত হলো।
বাণিজ্যিকভাবে গরু পালন বিশ্বব্যাপী বন উজাড়ের একটি অন্যতম কারণ। গরু মিথেনের একটি উৎস, যা কার্বন ডাই-অক্সাইডের চেয়েও শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। মাংসের বিকল্প খাবারের সঙ্গে এর প্রতিস্থাপন করা গেলে পরিবেশগত পরিবর্তন আসতে পারে, যা জলবায়ুর বিরূপ আচরণ কমাবে। তবে কেবল এটি জলবায়ু-সংকটের সমাধান করবে না বলে মন্তব্য করেছেন গবেষণার নেতৃত্ব দেওয়া জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের বিজ্ঞানী ফ্লোরিয়ান হাম্পেনউডার। তিনি বলেন, একে ‘সিলভার বুলেট’ হিসেবে দেখা উচিত নয়।
এর আগে বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, গরুর মাংসের বিকল্প মাইকোপ্রোটিন নামক একটি মাংসহীন খাবার পরিবেশের ওপর উপকারী প্রভাব ফেলতে পারে। খাদ্যের উৎস হিসেবে গ্লুকোজ এবং অন্যান্য পুষ্টির সঙ্গে মাটিতে বসবাসকারী ছত্রাককে গাঁজন করে ইস্পাত ট্যাংকে বানানো এ মাইকোপ্রোটিন ১৯৮০ সালে যুক্তরাজ্যে প্রথম পাওয়া যায়। এখন অনেক দেশে সহজলভ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫