আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। সিনেমাটি গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চুর জীবনের শেষ অভিনীত সিনেমা হিসেবে বিশেষভাবে তাঁকে স্মরণ করছি। ভালোবাসা দিবসে দর্শকেরা যে রকমের সিনেমা দেখতে চান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের সিনেমা। গত বছর আমরা ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকেরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং দারুণ উপভোগ করবেন।
তারকাবহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমায় আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫