ভাড়াটে ও বাড়িওয়ালার দ্বন্দ্বের কথা প্রায়ই শোনা যায়। এ সম্পর্কিত আইনের কোনো কার্যকারিতা না থাকায় অধিকাংশ ক্ষেত্রেই বাড়িওয়ালার ইচ্ছা অনুযায়ীই সব চলে। ক্ষেত্রবিশেষে কিছু বাড়িওয়ালা আর ভাড়াটের স্বৈরাচারী মনোভাব ও নিয়মনীতি লঙ্ঘন উভয়ের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।
এ বিষয় নিয়ে ঈদের বিশেষ ইত্যাদিতে রয়েছে মজাদার একটি নাটিকা, যাতে অংশ নিয়েছেন মীর সাব্বির ও নাসির উদ্দিন খান। এই দুই অভিনেতার মনোজ্ঞ ও রসাল অভিনয়ে ফুটে উঠেছে বাড়িওয়ালা ও ভাড়াটের বিভিন্ন সমস্যা।
অন্যদিকে আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রকম উদ্ভট কর্মকাণ্ডের মাধ্যমে অনেকেই ভাইরাল হতে চান। প্রথাগতভাবে তারকা না হয়েও কেউ কেউ হঠাৎ করে চলে আসেন লাইমলাইটে, হয়ে যান পরিচিত। এসব তথাকথিত ভাইরাল সেলিব্রিটিদের বিভিন্ন কার্যকলাপে কে কী মনে করল, কাজটি উচিত কি অনুচিত—সেদিকে লক্ষ্য না করে তাঁরা ব্যস্ত থাকেন ভিউ বাড়ানোর চেষ্টায়। এ রকমই কিছু অনলাইন সেলিব্রিটির চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এ পর্বটি পরিচালনা করেছেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫