যাঁরা নিয়মিত জুতা পরেন, তাঁদের মোজা থেকে ঘামের দুর্গন্ধ বের হওয়া অস্বাভাবিক নয়। মোজার দুর্গন্ধ দূর করার উপায়গুলো মেনে চললে মোজা থাকবে দুর্গন্ধমুক্ত।
- প্রতিদিন বাসায় যাওয়ার পর সাবান-পানিতে মোজা ধুয়ে দিন।
- গরম পানিতে সাদা ভিনেগার মিশিয়ে মোজা কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে নিন।
- ধোয়ার পর মোজা কড়া রোদে শুকিয়ে নিন। দুর্গন্ধমুক্ত থাকতে মোজা পরার আগে পায়ে ডিওডোরেন্ট লাগিয়ে নিতে পারেন।
- ব্যবহারের জন্য একাধিক জোড়া মোজা রাখুন। এক জোড়া ময়লা হলে অন্য জোড়া মোজা পরা যাবে।
সূত্র: হাঙ্কার
নিত্যনতুন ও প্রচলিত টিপস সম্পর্কে জানতে - এখানে ক্লিক করুন
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:










