ক্লাসের ক্যাপ্টেন একদিন স্যারের কাছে নালিশ করে। স্যার সবকিছু শুনে শিক্ষার্থীদের বললেন, টিফিনের সময় দুজন করে ক্লাসে থাকবে। বাকিরা খেলতে বাইরে যাবে। রোল ১ থেকে ৪০ সবাই পর্যায়ক্রমে এই দায়িত্ব পালন করবে। সবাই স্যারের কথামতো দায়িত্ব পালন করে। এক মাস দুই মাস পর দেখা গেল আর টাকা, বই, পেনসিল চুরি হয় না। ক্লাসের সবাই খুশি।
‘সততার গল্প’ নামে বইটিতে এমন একটি গল্প আছে। বইটির আরও কয়েকটি গল্পের মধ্যে একটি হলো রাজা ও তাঁর আশপাশে থাকা তোষামোদকারীদের নিয়ে। রাজা যেসব কাজ করে, সেসব কাজের খুব প্রশংসা করে তাঁর আশপাশে থাকা মানুষেরা। সেসব পেয়াদা নিজেরা কোনো কাজ করতে চায় না, শুধু প্রশংসা করে রাজাকে খুশি রাখতে চায়। এতে একসময় দেখা যায়, রাজ্যের কোনো উন্নয়ন তো হচ্ছেই না; বরং অবনতি হচ্ছে। রাজ্যের সব জায়গায় অনিয়ম হচ্ছে। রাজার বুঝতে বাকি নেই যে তাঁর আশপাশের মানুষেরা তাঁকে খুশি করার জন্য বিভিন্ন কথা বলত, কিন্তু কাজ করত না। তারপর কী হলো? জানতে হলে পড়তে হবে ‘সততার গল্প’ বইটি। এ বইটিতে আরও আছে পাতাদের পরিবার, বৃষ্টির আনন্দ, হারিয়ে যাওয়া পাখি ইত্যাদি গল্প।
বইয়ের নাম: সততার গল্প
লেখক: মাহবুবা ফারুক
প্রকাশনী: প্রতিভা প্রকাশ
মূল্য: ১৪০ টাকা

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫