আজকাল ঘরে ঘরে ছাদকৃষির খুব চল দেখা যাচ্ছে। সেই সঙ্গে জায়গা ও সুযোগ বুঝে অনেকে ঘরের ভেতরে নানা জায়গায় কিংবা বারান্দায় গাছ রাখছেন। গাছগুলো ভালো রাখতে চাই বিশেষ যত্নআত্তি। আবার যত্ন নিতে গিয়েও অনেকে না জেনেই বিভিন্ন ভুল করে বসেন। জানা থাকলে ভুলগুলো এড়িয়ে যেতে পারবেন সহজেই।
বেশি আলো বেশি ছায়া
অতিরিক্ত সূর্যের আলো আবার একেবারেই ঘরের ভেতরের ছায়ার মধ্যে থাকা দুটোই গাছের জন্য ক্ষতিকর। সারা দিন ঘরের ভেতর গাছগুলো রাখা থাকলে সকালের নরম রোদে তিন থেকে চার ঘণ্টা রেখে দিন। এতে গাছগুলো সব সময় থাকবে প্রাণবন্ত এবং বেড়েও উঠবে সঠিকভাবে।
অতিরিক্ত পানি দেওয়া
একদম সকাল সকাল গাছে পানি দেওয়া ভালো। কোন গাছে কতটুকু পানি দিতে হবে তা গাছের যত্ন নেওয়ার আগে জেনে নিন। আবার কড়া রোদে গাছে পানি দিলে পাতা শুকিয়ে যেতে পারে। এ বিষয়গুলো লক্ষ রাখা জরুরি।
ছোট টব বা কনটেইনার ব্যবহার
আঁটসাঁট করে টবে বা কনটেইনারে গাছ লাগানো থেকে বিরত থাকুন। এতে গাছ মরে যেতে পারে। বড় টবে গাছ রাখলে গাছের শিকড়গুলো প্রয়োজনমতো বাড়তে পারে, মাটিকে অধিক পরিমাণে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং গাছে পর্যাপ্ত পুষ্টির জোগান দিতে সাহায্য করে।
ঘন ঘন গাছের টব বদলানো
একবার গাছ লাগিয়ে ফেললে সেই টব যেন আর পরিবর্তন করতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ বারবার টব বদলালে গাছের শিকড়গুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে না। তাই গাছের বেড়ে ওঠা এমনকি বেঁচে থাকা নিয়েও সমস্যা হয়। গাছ লাগানোর সময় জেনে নিন যে গাছটি ঠিক কতটা বড় হতে পারে। সেই আন্দাজ করে টবের আকার নির্ধারণ করুন।
অতিরিক্ত সার ব্যবহার করা
সার গাছের জন্য ভালো এবং এর ব্যবহারে গাছ পুষ্টি পেয়ে বেড়ে ওঠে। তবে আগে দেখে নিতে হবে, গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক আছে কি না। গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলে তবেই গাছে সার ব্যবহার করবেন। নয়তো অপ্রয়োজনে অতিরিক্ত সার ব্যবহার করলে হিতে বিপরীত হয়ে গাছ মরেও যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫