ময়মনসিংহে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর ফ্রেন্ডস রেস্টুরেন্টের দোতলায় এই প্রদর্শনী শুরু হয়। এতে অনলাইন ও অফলাইনে পণ্য সরবরাহ কাজে নিয়োজিত নারীরা অংশ নেন। প্রদর্শনীতে ২৫ জন নারী উদ্যোক্তা স্টল বরাদ্দ নেন।
শত মনের মালিক লিমা নাহার বলেন, ‘অনলাইনে আমরা অনেক সময় আমাদের পণ্য কাস্টমারদের ভালোভাবে বোঝাতে পারি না। অনেকের ধারণা, অনলাইনে পণ্য ক্রয় করলে ভালো মানের পণ্য পায় না। তাই প্রদর্শনীর মাধ্যমে দেখলে পণ্য ও আমাদের প্রতি একটি আস্থার জায়গা সৃষ্টি হবে।
অনার্স ক্রিয়েশনের মালিক অনিকা তাবাসসুম অর্না বলেন, ‘আমি বিভিন্ন ধরনের কেক তৈরি করে অনলাইনে বিক্রি করি। এই প্রদর্শনীর মাধ্যমে আমার কেকের স্বাদ সরাসরি গ্রাহকের কাছে পৌঁছাতে পারছি, পাশাপাশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও হচ্ছে। এ ধরনের উদ্যোগের জন্য অনেক খুশি।’
প্রদর্শনী দেখতে আসা সৌরভ বলেন, ‘প্রায়ই অনলাইন থেকে পণ্য কেনাকাটা করি। অনলাইন পণ্য ক্রয় করার সুবাদে অনেক নারী উদ্যোক্তার সঙ্গে আমার যোগাযোগ ভালো। আজ তাই সরাসরি তাঁদের কাছ থেকে পণ্য ক্রয় ও সৌজন্য সাক্ষাৎ করতে এলাম।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫