সিলেটে পাঁচ লাখেরও বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল। গতকাল শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
গতকাল শনিবার সকাল থেকে সিলেট সিটি করপোরেশন এবং জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়। এ ক্যাম্পেইনে সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৫ লাখেরও বেশি শিশু ভিটামিন এ ক্যাপসুল খাচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
গতকাল শনিবার সকালে নগরীর ধোপাদিঘীরপাড়ে নগর মাতৃসদনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিসিকের স্বাস্থ্য শাখা থেকে জানা গেছে, মহানগরীর ২৭টি ওয়ার্ডে ৬১ হাজার ৮২৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩৯৬ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু আছে ৫৫ হাজার ৪৩১ জন। মোট শিশুর মধ্যে প্রতিবন্ধী ১১৩ জনকে ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, ২৪৭টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ইপিআই টিকাদানকেন্দ্র ১২২টি, নিয়মিত কেন্দ্র ২০টি, অস্থায়ী কেন্দ্র ৮২টি এবং অতিরিক্ত কেন্দ্র আছে ২৩টি। এসব কেন্দ্রে ৫৪ জন সুপারভাইজারের অধীনে ৪৯৪ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, এ বছর কোভিড-১৯ পরিস্থিতিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন, প্রস্তুতি ও ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, সিলেট জেলায় ৫০ হাজার ৫৪১ জন ও প্রতিবন্ধী ১২৭ জন ৬-১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ৪ লাখ ১৫ হাজার ৬০৯ জন ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫