জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে স্মরণ করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর মহিমা কীর্তন বান্দার মনে কোমলতা তৈরি করে এবং ভালো কাজে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করে। আল্লাহর ভয় জাগরূক রাখতে সকল কাজে তাঁর স্মরণ এক উত্তম উপায়। উঁচু স্থানে ওঠার সময় এবং নিচু স্থানে নামার সময় আল্লাহকে স্মরণ করা সুন্নত।
উঁচু স্থান যেমন পাহাড়-পর্বতে চড়া কিংবা কোনো ভবনের ওপরের তলায় ওঠার সময় ‘আল্লাহু আকবার’ এবং নিচের দিকে নামার সময় ‘সুবহানাল্লাহ’ বলা সুন্নত। হাদিসে এসেছে, সাহাবি জাবির (রা.) বলেন, ‘আমরা যখন ওপরের দিকে উঠতাম, তখন “আল্লাহু আকবার” বলতাম। আর যখন নিচের দিকে নামতাম, তখন “সুবহানাল্লাহ” বলতাম। (বুখারি)
অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘মহানবী (সা.) ও তাঁর বাহিনী যখন উঁচু জায়গায় চড়তেন, তখন “আল্লাহু আকবার” বলতেন। আর যখন নিচু জায়গায় নামতেন, তখন “সুবহানাল্লাহ” বলতেন।’ (আবু দাউদ)
বহুতল ভবনের কল্যাণে প্রতিদিনই আমরা অসংখ্যবার উপরে উঠি এবং নিচে নামি। কখনো সিঁড়ি বেয়ে, কখনো লিফটে চড়ে। এই সময় মহান আল্লাহর স্মরণ করে এই বাক্য দুটি পড়া বড় সওয়াবের কাজ। এ ক্ষুদ্র আমল মহানবী (সা.)-এর একটি অবহেলিত সুন্নতে প্রাণচাঞ্চল্য দেবে। মহানবী (সা.) বলেন, ‘যে আমার সুন্নত ভালোবাসে, সে অবশ্যই আমাকে ভালোবাসে; আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে।’ (তিরমিজি) অন্য হাদিসে এসেছে, ‘যে আমার সুন্নত জিন্দা করে, সে আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে, সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে।’ (মুসলিম)

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫