১৩ বছর পর বাংলাদেশ বেতারের জন্য গান গাইলেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা। গানের শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটি গেয়েছেন রুনা লায়লা। আগেও সাদেক আলীর সুরে চ্যানেল আইয়ের জন্য শিশুদের নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।
ও বৃষ্টি তুমি গানটি রেকর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন ট্রান্সক্রিপশন সার্ভিসের পরিচালক মো. আনোয়ার হোসেন মৃধা, আঞ্চলিক পরিচালক রওনক জাহান প্রমুখ। রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরটাও ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশ বেতারে আগেও আমার গাওয়া কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। আশা করা যাচ্ছে এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে।’
বাংলাদেশ বেতারের সংগীত বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সবশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা। একটি “আখাউড়া থেকে আজমপুরের পথে একটু দূরে”, অন্যটি “এক মুক্তিযোদ্ধা বলছিল তাঁর দুঃখের কথা”। গান দুটি লিখেছেন মো. রফিকুল ইসলাম ইরফান, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অনেক দিন পরে হলেও বেতারের জন্য রুনা লায়লা গান গেয়েছেন, এটা আমাদের জন্য এবং শ্রোতাদের জন্য আনন্দের সংবাদ।’
জানা গেছে, ও বৃষ্টি তুমি গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকারও দিয়েছেন রুনা লায়লা। সুরকার সাদেক আলী জানিয়েছেন শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচার করা হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫