ফুলপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ হবে ৩১ জানুয়ারি। ইউপিগুলোর ১০৫টি ভোটকেন্দ্রের সব কটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এ পদ্ধতি নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। অনেক ভোটার এখনো এর ব্যবহার সম্পর্কে জানেন না। তবে আজ শনিবার ভোটারদের ইভিএমে ভোট দেওয়া দেখানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
বওলা ইউপির ভোটার মাসুদ মিয়া বলেন, ‘আমি নতুন ভোটার। প্রথম ভোটটিই দিতে হবে ইভিএমে। কিন্তু কীভাবে দিতে হবে জানি না।’ সোলাইমান নামে আরেক ভোটার বলেন, ‘আমি আগে কখনো ইভিএমে ভোট দিইনি। এ ব্যাপারে কারও কাছে শিখতে হবে।’
এদিকে স্থানীয় ভোটারদের অনেকে এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন। অনেকে অনিয়মের আশঙ্কা করছেন। আর কেউ এর সুবিধার কথা জানিয়ে বলছেন, ভোট দিতে সময় কম লাগবে। তা ছাড়া ইভিএমের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পারবেন কিনা -এ নিয়েও রয়েছে শঙ্কা।
ইমাদপুর গ্রামের আব্দুল হেকিম পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন। ভাইটকান্দির জজ মিয়া বলেন, শুনেছি এক প্রার্থীকে ভোট দিলে নাকি অন্য দিকে চলে যায়। এ বিষয়ে খটকায় আছি।’
রামভদ্রপুর ইউপির ভোটার বাবুল বলেন, ‘ইভিএম সম্পর্কে আমার কিছু জানা নেই। দেখি কারও কাছে শেখা যায় কিনা।’ মিসকি গ্রামের ভোটার আবুল কাশেম বলেন, ‘আমি আগে ব্যালট পেপারে ভোট দিয়েছি। এবার শুনছি মেশিনে নাকি ভোট দিতে হবে। কীভাবে দেব জানি না।’
এ বিষয়ে আমিনুল হক নামে এক শিক্ষক বলেন, ‘আমি এবার প্রথম ইভিএমে ভোট দেব। যারা অশিক্ষিত, প্রবীণ তাঁদের হয়তো সুষ্ঠুভাবে ভোট দিতে সমস্যা হতে পারে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শেরপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পদ্ধতি ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে কারচুপি হয় না। সময় কম লাগে। মেশিনের সাহায্যে ভোট গণনা করা যায়।’
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন এক সপ্তাহ আগে ফুলপুরের প্রিসাইডিং কর্মকর্তাদের ইভিএমে ভোট গ্রহণের পদ্ধতি শিক্ষা দিতে প্রশিক্ষক হিসেবে ফুলপুরে আসেন। তিনি বলেন, ফুলপুরের ১০টি ইউপির ১০৫টি ভোটকেন্দ্রে মক ভোটিং হবে। এতে কীভাবে ভোট দিতে হবে তা ভোটাররা সরাসরি দেখবে এবং শিখবে। ফলে ভোটাররা সহজেই ভোট দিতে পারবেন। কোনো সমস্যা হবে না।’
ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আখতার খাতুন বলেন, শনিবার ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬২৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ২৫৪ জন পোলিং কর্মকর্তা উপজেলার ১০৫ কেন্দ্রে ইভিএম নিয়ে যাচ্ছেন। তাঁরা ভোটারদের কীভাবে ভোট দিতে হয়, তা সরাসরি দেখাবেন এবং শেখাবেন।
প্রসঙ্গত, ফুলপুরের ১০ ইউপিতে ভোটার রয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৮৬২ জন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৫২ জন, মহিলা সংরক্ষিত আসনে ১১৭ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫