
বান্দরবানের খরস্রোতা সাঙ্গু নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে।
নদীতে ডুবে মারা যাওয়া পর্যটকের নাম মারিয়া ইসলাম (১৯)। নিখোঁজ দুজন হলেন আহনাফ আকিব (২২) ও মারিয়া বিনতে জহির (১৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গত বুধবার নারায়ণগঞ্জ থেকে ১০ সদস্যের একটি দল বান্দরবান বেড়াতে আসে। গতকাল তারা নৌকায় চড়ে নদী ভ্রমণে যান। তারাছা ইউনিয়নের লেমুঝিরি বাদুড় ঝর্ণা পয়েন্টে এসে পর্যটকেরা নদীতে গোসল করতে নামেন।
এ সময় শেখ মুছাইয়াত তানিশ (১৮) নামের একজন স্রোতে ভেসে গিয়ে ডুবে যেতে থাকে। তার চিৎকার শুনে অন্যরা তাকে উদ্ধার করতে গেলে আরও ৮ জন স্রোতে ভেসে যায়। তানিশসহ ছয়জন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য তিনজন ভেসে যান।
পরে আশপাশের লোকজন ছুটে এসে বাকি তিনজনের মধ্যে মারিয়া ইসলামকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডুবে যাওয়া অন্য দুজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ ঘণ্টা আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫