আলফ্রেডো স্টেফানো, স্পেন, কলম্বিয়া ও আর্জেন্টিনা: আলফ্রেড স্টেফানোকে বলা হয় পেলের সমমানের খেলোয়াড়। আর্জেন্টিনা, স্পেন ও কলম্বিয়ার হয়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন, পারেননি।জর্জ বেস্ট, নর্দার্ন আয়ারল্যান্ড: জর্জ বেস্টের পায়ে জাদু ছিল বলে বলা হতো। কিন্তু নিজের দেশকে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নিয়ে যেতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।ডানকান এডওয়ার্ডস, ইংল্যান্ড: ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ডানকান এডওয়ার্ডস মাত্র ২১ বছর বয়সে ‘মিউনিখ ট্র্যাজেডি’র শিকার হয়ে প্রাণ না হারালে হয়তো তাঁকে বিশ্বকাপ মিস করতে হতো না।জর্জ উইয়াহ, লাইবেরিয়া: তর্কসাপেক্ষ আফ্রিকান সেরা খেলোয়াড়দের একজন জর্জ উইয়াহ। কিন্তু নিজের দেশকে নিয়ে বিশ্বকাপে যেতে পারেননি। এমনকি তাঁর দেশ এখনো বিশ্বকাপে খেলতে পারেনি। রায়ান গিগস, ওয়েলস: সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন। ক্লাবের হয়ে সব ধরনের দলীয় শিরোপা জিতলেও জাতীয় দল নিয়ে বাছাইপর্ব পার হতে পারেনি ওয়েলস। লাসলো কুবালা, চেকোস্লাভিয়া, হাঙ্গেরি ও স্পেন: চেকোস্লাভিয়া ও হাঙ্গেরির হয়ে না পেরে স্পেনের নাগরিকত্ব নেওয়ার পর সুযোগ ছিল ১৯৬২ সালের বিশ্বকাপ খেলার। কিন্তু চোটের কারণে হয়নি সেবারও।এরিক ক্যান্টনা, ফ্রান্স: এরিক ক্যান্টনার মেজাজটাই তাঁর সর্বনাশের মূল কারণ বিশ্বকাপ না খেলার পেছনে। ১৯৯০ বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল।ভ্যালেন্টিনো মাজ্জোলা, ইতালি: বিশ্বকাপের আগমুহূর্তে পর্তুগালের লিসবন থেকে ম্যাচ শেষ করে ইতালি ফেরার সময় বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন এই ফুটবলার।আবেদি আয়ু, ঘানা: আবেদি পেলে নামেই পরিচিত ঘানাইয়ান এই ফুটবলার। তাঁর সময়ে দুইবার ঘানা বিশ্বকাপ খেলেনি। আর অন্য সময় আদায় করতে পারেনি বিশ্বকাপের টিকিট। বার্নড সুস্টার, জার্মানি: সুস্টারের বিশ্বকাপ না খেলার সঙ্গে জড়িত দারুণ এক নাটক। করুন এক ভুলবুঝাবুঝির ফলে জাতীয় দলের হয়ে তাঁর ক্যারিয়ারই হয়েছে খুবই ছোট।ইয়ান রাশ, ওয়েলস: ওয়েলসের হয়ে তাঁর গোলসংখ্যা ২৮। এত দারুণ হয়েও নিজের দেশের হয়ে বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়নি। বাছাইপর্ব উতরাতে না পারার দুঃখ নিয়েই শেষ করতে হয়েছে ক্যারিয়ার।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫