এটা কোনো রকমের নিষেধাজ্ঞা না। এটা দেশটির সিদ্ধান্ত। তবে এতে খুশি হওয়ার কোনো কারণ নেই। এর সঙ্গে অন্য কিছু জড়ানো ঠিক নয়। অনেকেই লিখেছেন, ওদের রাষ্ট্রদূতদের নিরাপত্তা প্রটোকল কমানোর কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কিন্তু দুটোর সঙ্গে মেলানোর সুযোগ নেই।
বিএনপি তো গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আন্দোলনের নামে বাস পুড়িয়েছে, পুলিশকে পিটিয়েছে। এটা তো গণতন্ত্রের অংশ নয়। সার্বিকভাবে আমাদের সবাইকে একত্রিত হয়ে নির্বাচনকে আরও সুন্দর, সুষ্ঠু এবং দায়বদ্ধমূলক করা উচিত। সে চেষ্টাই করছে সরকার।
আমাদের সমস্যা হচ্ছে, কেউ নির্বাচনে পরাজিত হলেই কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন। আমেরিকার পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এখনো নির্বাচনে পরাজয় স্বীকার করেননি। তা হলে ওখানে কি সুষ্ঠু হয়েছে? জার্মানিতে নির্বাচন নিয়ে অভিযোগ উঠেছিল। মোটকথা, নির্বাচন নিয়ে সব দেশেই কিছু না কিছু অভিযোগ করেন পরাজিত প্রার্থী।
আমরা আবারও বলি, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে। এর জন্য সব রাজনৈতিক দলকে যথাযথভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য বলেছি। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ভিসানীতি করা হয়। এখানে আমেরিকাও একটা ভিসানীতি করেছে। দেখা যাক কী হয়।
মোহাম্মদ জমির,
চেয়ারম্যান, আন্তর্জাতিক উপকমিটি, আওয়ামী লীগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫