
রাঙামাটির কাপ্তাই উপজেলার বারঘোনীয়া-তঞ্চঙ্গ্যাপাড়ায় টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এর উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।
প্রকল্পের অধীনে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান তঞ্চঙ্গ্যাপাড়া থেকে কয়লার ডিপো কর্ণফুলী নদীর মুখ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খাল খনন করা হচ্ছে। ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রকল্প অর্থায়ন করছে বলে জানান উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।
এদিকে প্রকল্প উদ্বোধনের পর রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ শফির সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ। এতে সাংসদ বলেন, ‘একটি মহল পাহাড়ে সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করছে, তারা পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ সমস্ত খুনি, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই আওয়ামী লীগ সভাপতি অংসুই সাইন চৌধুরী, সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫