Ajker Patrika

শেষ হলো স্মার্টফোন ও ট্যাব এক্সপো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১০: ৪৭
শেষ হলো স্মার্টফোন ও ট্যাব এক্সপো

ক্রেতা ও দর্শনার্থীদের বিপুল সাড়ার মধ্য দিয়ে শেষ হলো স্মার্টফোন ও ট্যাব এক্সপো। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র–বিআইসিসিতে এ মেলার শেষ দিনে ছিল নানা বয়সী দর্শনার্থীদের ভিড়।

প্রতিটি স্টলেই ছিল ফাইভ জি সমর্থিত স্মার্টফোন নিয়ে আগত দর্শকদের আগ্রহ। শেষ দিন গতকাল সকাল থেকেই স্বাস্থ্য সুরক্ষা মেনে মেলায় প্রবেশ করেন দর্শকেরা। বিভিন্ন অফার ও আকর্ষণীয় উপহারসামগ্রীর বিষয়গুলো আকর্ষিত করেছে তাঁদের।

মেলায় বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল কোম্পানিগুলো ৪ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত দিয়েছে বিশেষ মূল্য ছাড়। এবারের সফল মেলার আয়োজক মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান বলেন, মেলার আয়োজনে দর্শকদের উপস্থিতিতে আমরা খুবই খুশি। নতুন বেশ কিছু স্মার্টফোন মেলার মাধ্যমে অবমুক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত থেকে চিরতরে ইসরায়েল চলে গেলেন বিশেষ গোত্রের ২৫০ জন

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

হস্তান্তরের আগেই ফাটল সোয়া দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনে

নকল পা সংযোজন ও বিকৃত মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবার

সরকারি কলেজের নারী ডেমোনেস্ট্রেটরকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত