ভারতের উদ্ভাবিত করোনা টিকা ‘কোভ্যাক্সিন’ ৭৭ দশমিক ৮৮ শতাংশ কার্যকর বলে ওঠে এসেছে মেডিকেল সাময়িকী ‘দ্য লেনসেটের’ এক প্রতিবেদনে। শক্তিশালী ডেলটা ধরনের বিরুদ্ধেও টিকাটি ৬৫ দশমিক ২০ শতাংশ কার্যকর। তবে ডেলটার বিরুদ্ধে কার্যকরের বিষয়টি চূড়ান্ত হতে আরও সময় লাগবে।
এনডিটিভি জানায়, ২০২০ সালের নভেম্বর থেকে চলতি বছরের মে মাসের মধ্যে ভারতে ২৪ হাজার ৪১৯ জন রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখেছে লেনসেট। ১৮-৯৭ বছর বয়সী এসব করোনা রোগীদের প্রথম ডোজ দেওয়ার দুই সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। টিকার কারণে কোনো মৃত্যু বা তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
ইতিমধ্যে ১০ কোটি ডোজের বেশি কোভ্যাক্সিন উৎপাদন করেছে ভারত। সম্প্রতি এটির জরুরি ব্যবহার অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫