নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ‘আশিকী’র নায়ক ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। যৌথ প্রযোজনার সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এরপর ২০১৯ সালে ‘বিবাহ অভিযান’-এ আবারও জুটি হন অঙ্কুশ-ফারিয়া। ওই বছরই অঙ্কুশের সঙ্গে আরেকটি প্রজেক্টে যুক্ত হন ফারিয়া। ‘ভয়’ নামের সিনেমাটির তখন কিছু অংশের শুটিং হয়েছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় করোনা মহামারি।
সেই জট খুলল তিন বছর পর। গত সপ্তাহ থেকে কলকাতায় শুরু হয় রাজা চন্দ পরিচালিত ‘ভয়’ সিনেমার বাকি অংশের শুটিং। নুসরাত ফারিয়া ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন, একটানা কাজ করে শুক্রবার শেষ হলো ‘ভয়’-এর পুরো শুটিং। শিগগিরই সিনেমাটি নিয়ে হলে দেখা দেবেন অঙ্কুশ-ফারিয়া জুটি। অভিনেত্রী জানিয়েছেন, শুটিং শেষ হলেও ‘ভয়’-এর ডাবিং বাকি আছে এখনো। আগামী মাসে ডাবিং শেষে সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
ইকো এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ভয়’ প্রযোজনা করেছেন সন্দীপ জয়সওয়াল। তিনি জানিয়েছেন, এসভিএফের প্রযোজনায় তৈরি ‘বিবাহ অভিযান’ সিনেমায় অঙ্কুশ-ফারিয়া জুটি দর্শকদের পছন্দ হয়েছিল। তাই তিনি ও পরিচালক রাজা চন্দ ‘ভয়’ সিনেমার জন্য তাঁদের বেছে নিয়েছেন।
নুসরাত ফারিয়া অভিনীত অন্যান্য সিনেমার চেয়ে ‘ভয়’ অনেকটাই আলাদা। এতে অভিনেত্রীকে পাওয়া যাবে সাধারণ এক বাঙালি মেয়ের চরিত্রে। শিক্ষকতা করেন। সিনেমার গল্পে অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। তাঁর ছোট বোন অটিস্টিক। মা ক্যানসারে আক্রান্ত। বোন যে স্কুলে পড়ে, সেই স্কুলে পড়ান ফারিয়া। অঙ্কুশের বাবা নেই। কাকা পেশায় চিকিৎসক। মা-বোনকে নিয়ে অঙ্কুশ যখন বিপর্যস্ত, তখনই অসহায় পরিবারের সম্পত্তি আত্মসাৎ করতে আসে কাকা। এ সংকট নিয়ে এগিয়ে যায় ‘ভয়’ সিনেমার গল্প। অঙ্কুশ-ফারিয়া ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন বরুণ চক্রবর্তী, অভিষেক সিং, অসীম রায়চৌধুরী, অমিতাভ গঙ্গোপাধ্যায়, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, অরুণাভ দত্ত প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫