ভোলার বিভিন্ন উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে রেণু আহরণ ও নিধন বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গত বৃহস্পতিবার রাতে লালমোহন উপজেলার দেবীরচর এলাকা থেকে ২২টি ড্রাম থেকে আনুমানিক ৫০ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়। এ ছাড়া ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও চট জাল জব্দ করা হয়।
অভিযানে দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন মো. জসীম ও মো. সিরাজ। তাঁরা বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আটক দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জব্দ রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয় এবং জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভোলা থেকে এসব রেণু পটুয়াখালীর বাউফলে নেওয়া হচ্ছিল।
অভিযানে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ভোলার মেঘনা থেকে রেণু সংগ্রহ নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫