
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাতুল শেখ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতুল চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের ঝন্টু শেখের ছেলে। সে জীবননগর উপজেলার উথলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ত। দুর্ঘটনায় রাতুলের বন্ধু তউছিফ আহম্মেদ (১৬) আহত হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাতুল শেখ ও তার বন্ধু তউছিফ মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পথিমধ্যে বেগমপুর-উথলী সড়কের ফুলতলা নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে পেছনে বসে থাকা তউছিফ সামান্য আঘাত পেলেও গুরুতর আহত হয় রাতুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস উন্নত চিকিৎসার জন্য রাতুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবির জানান, বিষয়টি তিনি জেনেছেন। পরিবারের বা কারও কোনো অভিযোগ নেই।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫