পীরগঞ্জের চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজে প্রতিবছরের মতো এবারও নবান্ন উৎসব উদ্যাপন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দিনব্যাপী নানা আয়োজনে এ উৎসব উদ্যাপিত হয়। কলেজ ক্যাম্পাসের নয়টি স্থানে স্টলে পিঠা, পুলি নিয়ে পসরা বসিয়েছিলেন শিক্ষার্থীরা। উৎসবে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডমের চার্টার প্রেসিডেন্ট লায়ন্স আব্দুস সালাম চৌধুরী।
এ সময় ইউএনডিপি (জাপান) এর অ্যাম্বাসেডর ব্যবসায়ী ফিরোজ আলম সুমন, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা সুদীপ্ত শাহীন ও ফিরোজ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রব প্রধান, হাতিবান্ধা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ। পরে অতিথিরা সব কটি স্টল পরিদর্শন করে বিভিন্ন ধরনের পিঠা খান।
অপর দিকে, নবান্নকে বরণ করতে মাঠে একদল গ্রামীণ শিল্পী তবলা, হারমোনিয়াম, বাঁশি, দোতারায় সুরে তুলে দেশীয় গান পরিবেশন করছিলেন।
কলেজের সহকারী অধ্যাপক লিয়াকত আলী গান পরিবেশন করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫