
নড়াইলের রাকিব সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি ভিসাসংক্রান্ত জটিলতার কারণে তাঁকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গত বৃহস্পতিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। পরে লাগেজ বেল্টে এসে খেয়াল করেন, তাঁর লাগেজটি সঙ্গে নেই। প্রবাসে উপার্জনের ৭ লাখ টাকার চেক, ব্যাংকের কাগজসহ প্রয়োজনীয় নানা জিনিসপত্র ছিল সেই লাগেজে। তন্নতন্ন করে খুঁজে লাগেজটি না পেয়ে দিশেহারা হয়ে পড়েন রাকিব।
বিমানবন্দরে উপস্থিত অনেকে এগিয়ে এলে কেঁদে কেঁদে লাগেজ হারানোর কথা বলেন রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। ভাইরাল ভিডিওতে রাকিবকে বলতে শোনা যায়, ‘বিমানবন্দরের বাইরে চুরি হলে ভিন্ন কথা। লাগেজটি বিমানবন্দরের ভেতর থেকে হারিয়ে যায়। লাগেজের ভেতর ব্যাংকের সাতটি চেক ছিল, তাতে বাংলাদেশি টাকায় সাড়ে সাত লাখ টাকা হয়।’
রাকিবের সেই ভিডিও দেখে এ ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন অনেকেই। তবে অভিযোগ পাওয়ার পর রাকিবের প্রতি সহমর্মিতা জানিয়ে বসে থাকেনি বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তাঁদের চেষ্টায় গতকাল রাকিবের লাগেজ উদ্ধার হয়েছে।
গতকাল রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে রাকিবের লাগেজ নিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেছেন, ভুলে লাগেজটি নিয়ে গিয়েছিলেন। পরে গতকাল দুপুরে লোক মারফত লাগেজটি বিমানবন্দরে ফেরত পাঠান তিনি। লাগেজটি রাকিবকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
লাগেজ ফেরত পেয়ে আনন্দিত রাকিব বলেন, ‘যিনি আমার লাগেজটি নিয়ে যান তিনি একটি হাত ট্রলি রেখে গেছিলেন। ভুলে নাকি ইচ্ছাকৃতভাবে নিয়ে গেছিলেন, জানি না।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫