কুড়িগ্রাম ও পঞ্চগড়ে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরপি) পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৬৪ জন। গত বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়।
পঞ্চগড়: গত বুধবার রাতে পঞ্চগড় জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষার ফলাফল বের হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ২১ পদের জন্য মোট ২১ জনসহ আরও পাঁচজনকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে।
সূত্র জানায়, পঞ্চগড়ে কনস্টেবল পদে চাকরিতে কোটাও মানা হয়েছে দৃঢ়ভাবে। ২১ শূন্যপদের বিপরীতে অনলাইনে আবেদন পড়ে কয়েক হাজার। সেখান থেকে বাছাই করে প্রাথমিকভাবে ৮৪৮ জনকে নির্বাচিত করা হয়। শারীরিক পরীক্ষা শেষে ২৮৩ জনকে ডাকা হয় লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা শেষে ৬৩ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
পঞ্চগড় জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়। সাধারণ পুরুষ কোটায় ১০ জন, মহিলা কোটায় ৩ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৫ জন, এতিম কোটায় ২ জন ও পুলিশ পোষ্য কোটায় ১ জনসহ ২১ জন প্রার্থী মাঠপর্যায়ে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেছেন, সরকার ও পুলিশের ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় কোনো রকম তদবির, ঘুষ ছাড়া এ কার্য সম্পাদন করা হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামে টিআরপি পদে নির্বাচিত হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে ৬ জন নারী এবং ৩৭ জন পুরুষ রয়েছেন। গত বুধবার দিনভর মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা শেষে ওই দিন রাত ১১টার দিকে নিয়োগের জন্য চূড়ান্ত ৪৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার কুড়িগ্রাম পুলিশ লাইনস হাসপাতালে এই ৪৩ জনের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। এরপর পুলিশ বিভাগের খরচে তাঁদের আগামী ৩০ নভেম্বর ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে গিয়ে বিনা খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা শেষে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম পুলিশ লাইনসের রিজার্ভ কর্মকর্তা (আরও) এসআই মো. রাসেল মাহমুদ।
রাসেল আরও জানান, কুড়িগ্রাম পুলিশ লাইনস মাঠে গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর এই তিন দিন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সহনশীলতা পরীক্ষা গ্রহণ করা হয়। এতে এক হাজার ৭২০ জন আবেদনকারীর মধ্যে ৩৪৪ জন উত্তীর্ণ হন। এরপর ১৭ নভেম্বর মাপে ও শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪০ জন।
এরপর বুধবার সকাল ১০টা থেকে দিনভর মৌখিক মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে ৪৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চিলমারী (কুড়িগ্রাম) ও পঞ্চগড় প্রতিনিধি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫