
পটুয়াখালীর দশমিনায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলায় আটটি বীর নিবাস নির্মাণকাজের বরাদ্দ দেওয়া হয়। পাঁচটি ভবনের নির্মাণকাজ ৭০-৮০ শতাংশ শেষ হয়েছে। কিন্তু কার্যাদেশ বাস্তবায়নের সময় শেষ হলেও তিনটি ভবনের নির্মাণকাজ শুরু করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই প্রকল্পের আওতায় উপজেলার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ১৯টি আবেদনপত্র পেয়ে সরেজমিন যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১২ জনের নাম সুপারিশ করে গত বছরের ১৯ সেপ্টেম্বর একটি পূর্ণাঙ্গ তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠায়। ওই বছরের ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে ১২ জনের বিপরীতে ৮ জনের নামে ঘর বরাদ্দ আসে।
জানা যায়, মেসার্স খন্দকার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কামরুল খন্দকার উপজেলায় ওই প্রকল্পের আটটি পাকা ভবন নির্মাণের ঠিকাদার নির্বাচিত হন, যার কার্যাদেশ ৪ নভেম্বর থেকে ২ জানুয়ারি ২০২২ পর্যন্ত উল্লেখ ছিল।
ঠিকাদার মো. কামরুল খন্দকার বলেন, ‘প্রকল্পের সদস্যসচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন ওই তিনটি ভবনের কাজের সাইট আমাকে বুঝিয়ে দেননি।’
উপজেলার দশমিনা সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. লাল মিয়া বলেন, ‘পিআইও রবিউল হোসেন আমাকে সন্ধ্যার পর দেখা করতে বলেছিলেন। আমি দেখা করিনি, তাই আমার ঘরের নির্মাণকাজ শুরু করা হয়নি।’
দশমিনা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল হোসেন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মো. লাল মিয়া বালু দ্বারা নতুন ভরাট করা জমিতে ঘর নির্মাণ করতে চাচ্ছেন না। নতুন ভরাট করা জমিতে ঘর নির্মাণ করা নিষেধ—মন্ত্রণালয়ের এমন নির্দেশনায় তাঁর ঘর নির্মাণকাজ শুরু করতে পারিনি। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তাজেম আলী শিকদারের ছেলে নাসির শিকদারের জমিসংক্রান্ত জটিলতা থাকায় ওই ভবনের নির্মাণকাজ শুরু করা যায়নি। এখন তাঁর নামে ওই জমির নামজারি হয়েছে। এখন কাজ শুরু করা যাবে। বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি হাওলাদার পূর্বে একটি ঘর পেয়েছেন, যদিও সেটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নয়, কিন্তু সরকারি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে ওই ভবনের কাজ শুরু করা হবে।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বরিশাল বিভাগের পটুয়াখালী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ওই প্রকল্পের বিভাগীয় উপসহকারী প্রকৌশলী আবদুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে কাজ পরিদর্শন করি। এমন অভিযোগ কোনো বীর মুক্তিযোদ্ধা করলে ইউএনও মহোদয়ের সঙ্গে আলাপ করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবাসন বরাদ্দ কমিটির সভাপতি ও দশমিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার আবদুল কাইয়ুম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা আমার কাছে এ ব্যাপারে অভিযোগ করলে আমি অবশ্যই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫