বেশি লাভের আশায় চলতি মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ করছেন কৃষকেরা। চরফ্যাশন উপজেলার উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির বীজ ও চারা রোপণ প্রায় শেষের দিকে। শুধু নিজেদের চাহিদা পূরণে নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও বেশ ভালো পাবেন বলে আশা কৃষকদের।
উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কেউ বীজ বপন, কেউবা চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। বিস্তীর্ণ এলাকাজুড়ে পালংশাক, মুলা, বেগুন, টমেটো, শিম, লালশাক, পালংশাক, ফুলকপি, বাঁধাকপি, পুঁইশাক, বরবটি, করলা, শসা, লাউ, চিচিঙ্গা চাষ করছেন কৃষকেরা।
আসলামপুর এলাকার সবজি চাষি ইব্রাহিম বলেন, ‘অন্যের জমি বর্গা নিয়ে তিন একর জমিতে শসা, বেগুন, টমেটো, শিম, বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করেছি। এ বছর শসার চাষ করে লোকসান গুনতে হয়েছে। তবে আগাম সবজি চাষে যদি লাভ হয় তাহলে কিছুটা লোকসান পুষিয়ে উঠতে পারব।’
চর মাদ্রাজ এলাকার চাষি জহির উদ্দিন বলেন, ‘আড়ত থেকে ৫০ হাজার টাকা দাদন নিয়ে চার একর জমিতে বেগুন ও টমেটো চারা রোপণ করছি। আবহাওয়া অনুকূলে ও বাজার ভালো থাকলে লাভবান হতে পারব।’
উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন বলেন, ‘এ উপজেলায় সর্জন পদ্ধতিতে ৭ হাজার ৫২৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এখানকার কৃষকেরা মৌসুমভেদে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করেন। উপজেলার জিন্নাগড়ে তিন বছর আগে থেকে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে। গত দুই বছর ধরে সেখানকার সবজি বিদেশে পাঠানো হয়। বর্তমানে আসলামপুর এলাকায় ৩৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। তা বিষমুক্তির আওতায় আনতে আমরা উদ্যোগ নিয়েছি।’
আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫