
জামালগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। মৌসুমের আগাম সবজি কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। শুরুতে সবজির দাম বেশি পাওয়ার আশায় চাষিরাও ব্যস্ত সবজি পরিচর্যা ও তোলার কাজে। এদিকে আগাম সবজির অশানুরূপ দাম পেয়ে খুশি চাষিরাও। ফলন ভালো হওয়ায় স্বস্তি তাঁদের। তবে সব ধরনের সবজি এখনো আসেনি বাজারে।
সদর ইউনিয়নের মান্নান ঘাটের সবজি চাষি শফিকুল ইসলাম বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে বাজারে সব ধরনের সবজি সরবরাহ করা হবে। শীতকালীন সবজি এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত।’
উপজেলার সাচনা কাঁচা বাজার ঘুরে দেখা গেছে-বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মুলা, শিমসহ বিভিন্ন ধরনের শীতকালীন শাক-সবজি উঠেছে। তবে দাম আকাশ ছোঁয়া। বাজারে সবজি দেখে ক্রেতারা খুশি হলেও চড়া দামে চোখ কপালে উঠার মতো অবস্থা।
সাচনা বাজারে সবজি কিনতে আসা আলী আমজাদ বলেন, ‘শীতকালীন প্রায় অনেক সবজি এখন বাজারে পাচ্ছি। কিন্তু সবজির দাম অনেক বেশি। ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকা, বাঁধা কপি ৮০ টাকা, টমেটো ১৫০ টাকা কেজিতে। দাম নিয়ন্ত্রণে না এলে স্বস্তি মিলবে না।’
সবজি বিক্রেতা মো. দেলোয়ার হোসেন বলেন, এখন মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করেছে। তবে দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। স্থানীয় সবজিগুলো পুরোদমে বাজারে আসলে কয়েকদিনের মধ্যেই এই সবজির দাম কমে আসবে।
আরও পড়ুন:

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫